1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

রংপুরে চার হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোনা জেলা শাখা।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পণ্ডিত, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিজ এবং পূজা উদযাপন ফ্রন্টের সদর উপজেলা সদস্যসচিব শ্যামল চন্দ্র সরকারসহ সংগঠনের নেতারা।

বক্তারা রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনাকে নৃশংস ও বর্বরোচিত উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেত্রকোনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page