1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নারী নির্যাতনের ঘটনায় বিচার দাবি

রাহুল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর কাপড় বাজারে জাকিয়া সুলতানা নামে এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রতিমন্ত্রীর রাজবাড়ীর বাসভবনে স্মারকলিপিটি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা নায়ার সুলতানা, জেলা কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি, সংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা বেবি শিখা, সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ পিয়া এবং জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা।

স্মারকলিপিতে বলা হয়, কাপড় বাজারে এক নারীর ওপর প্রকাশ্যে শারীরিক নির্যাতন ও গালিগালাজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এদিকে, একই দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

মানববন্ধন থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page