1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

ফেরদৌস আলি, শেরপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, শ্রীবরদী উপজেলার রাবার বাগান এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page