1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ

ফেরদৌস আলি, শেরপুর রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) ও ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্য ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

‎‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত অতিক্রম করে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচার করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল কর্ণজোড়া এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা প্রসাধনসামগ্রী নিয়ে রাতে সীমান্ত এলাকা অতিক্রমের চেষ্টা করলে বিজিবি টহল দল অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ পুরো চালান আটক করে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page