1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

নাসিরনগরে জিপিএ-৫ পাওয়া ৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

খ ম জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যসচিব স্বপন কুমার দেবনাথ ও অ্যাডভোকেট আরাফাত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রোকন উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট আবেদুল্লাহ, ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটনসহ অন্যরা।

অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page