1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন

ফেরদৌস আলি, শেরপুর রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পৌরসভা নির্ধারিত বর্তমান রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্ট মালিক ও চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এ ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

এ সময় শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে নিবন্ধনবিহীন যানবাহন শনাক্ত এবং বৈধ যানবাহনের সিরিয়াল যাচাইয়ের ব্যবস্থা করারও দাবি জানানো হয়। এতে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নিবন্ধন কার্যক্রম আরও কার্যকর হবে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page