1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জাজানে হুতিদের হামলায় আহত ২, ক্ষতিগ্রস্ত মসজিদসহ কয়েকটি স্থাপনা বাড্ডায় চাঁদা না পেয়ে বাসায় ঢুকে যুবককে গুলি ‘তালাশ’ টিম বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ১১ দিনে আক্রান্ত বেড়েছে ১৩ হাজারের বেশি ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ১০, আহত বহু কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৪ হুথিদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ চায় বাংলাদেশ হালাল উপার্জন: মুমিনের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ

বাড্ডায় চাঁদা না পেয়ে বাসায় ঢুকে যুবককে গুলি

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রানা পেশায় গাড়িচালক। তাঁর ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। পরে রাত ২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত রানা জানান, রাতে এক পরিচিতের বাসায় দাওয়াত খেয়ে ফিরে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় জয় নামে তাঁর আরেক পরিচিত যুবকও বাসায় ছিলেন। রাত ১০টার দিকে দরজায় নক করার শব্দ হলে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। বাইরে থেকে কোনো সাড়া না পেয়ে জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মেইন গেটের দিকে যান। তখন তামিমসহ আরও দুজন ঘরে ঢুকে গালিগালাজ শুরু করেন এবং বিছানায় থাকা রানার ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রানা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাবার নাম মৃত আবদুর রব। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

রানার স্বজনদের অভিযোগ, তামিম একই এলাকার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। ওই চাঁদার দাবিকে কেন্দ্র করেই গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page