1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষঃ
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আজই নবম পে স্কেলের প্রজ্ঞাপন, বাড়ছে বেতন-পেনশন সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিএমইউতে ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন সফল বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনে ইতালি জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ সংক্রান্ত ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানতে পারবে।

এর আগে বুধবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page