1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে অফিস খোলার জন্য মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি রোধের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে মেটার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মনোনীত উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা। সময়সীমার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং স্থায়ী প্রতিনিধির উপ-প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে মেটার বড় ব্যবহারকারীভিত্তির বিষয়টি তুলে ধরে বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ নিয়েও মতবিনিময় হয়।

মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ডিজিটাল কমার্স খাতকে আরও সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে একটি অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ জানান। পাশাপাশি অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি রোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বাংলাদেশে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যতমুখী ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page