1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাস্তা পরিদর্শনে তরুণকে চড় দেওয়ার অভিযোগ দিল্লির মন্ত্রীর বিরুদ্ধে ওটিটি কনটেন্টেও সার্টিফিকেশন বাধ্যতামূলক করার উদ্যোগ ‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা হাসনাতের টয়লেটে যাওয়ার কথা বলে আসামির পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম চালান বিলম্বিত সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়ার বেড়িবাঁধে ভাঙন মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের প্রধান বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক চকরিয়ায় ছাত্রদল নেতা অপহরণের পর মরদেহ উদ্ধার, ২৪ ঘণ্টার আলটিমেটাম সংঘাত সমাধানে কূটনীতিই একমাত্র পথ: ইরান জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও টিকাদানে জোর দেওয়ার আহ্বান

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সাদেক উদ্দিন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা সাদেক উদ্দিনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক সাদেক টেকনাফের পুরাতন পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page