1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুপুর আড়াইটায় বক্তব্য শুরু করে তিনি বক্তব্য শেষ করেন দুপুর ২টা ৫৫ মিনিটে।

জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজশাহী অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “গত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি—যেখানে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? পারেননি। যারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা চলে গেছে।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এখন আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়—সেই চেষ্টা চলছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!