1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

যুদ্ধবিরতির প্রথম জুমায় স্বস্তির নিঃশ্বাস গাজায়

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করেছেন গাজার ফিলিস্তিনিরা। কাতার, মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শুক্রবার বিকেলে কার্যকর হয়।

এই যুদ্ধবিরতি গাজার মানুষদের জীবনে এনেছে কিছুটা স্বস্তি। দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে বিধ্বস্ত এই ভূখণ্ডে বহু ফিলিস্তিনি আজ নির্ভয়ে, খোলা আকাশের নিচে কিংবা অক্ষত থাকা মসজিদে জুমার নামাজ আদায় করেন—যা এতদিন যুদ্ধ ও বোমা হামলার ভয়ে সম্ভব ছিল না।

নামাজে অংশ নেওয়া হাজারো মানুষ স্বজন হারানোর বেদনা ও ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আল্লাহর কাছে শান্তি ও স্থায়ী নিরাপত্তার প্রার্থনা করেন।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর গাজার বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষজন উত্তর গাজার দিকে নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরে ফিরতে শুরু করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!