1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

রাজধানীর নদ্দায় গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর নদ্দা এলাকায় একটি গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফারুক জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে আগুনে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!