1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এক নারী গুরুতর আহত

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখার নিকটবর্তী লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।

গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন জানান, স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছানোর পর হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “গুলি লাগার ঘটনাটি সত্যি। বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেন জননিরাপত্তা কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে প্রশাসন সতর্ক নজর রাখছে।”

এদিকে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার কম্পিউটার দোকানি মিজবা উদ্দিন জানান, বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি তার দোকানের ছাউনিতে এসে পড়ে। পরে দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করে স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

স্থানীয় এক শিক্ষক বলেন, “সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপারে সংঘর্ষ বেড়েছে। আমরা সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!