1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ: আদাবর থানা ঘেরাও

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবরে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একদল কিশোর গ্যাং সদস্য চাঁদা দাবিতে এমব্রয়ডারি ব্যবসায়ী মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় হামলা চালায়। হামলার সময় কারখানার দুই শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, রাসেল ওরফে ‘কালা রাসেল’ নামের এক কিশোর গ্যাং সদস্য ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তার নেতৃত্বে ৮–১০ জনের একটি দল কারখানায় হামলা চালায়।

এলাকাবাসীর দাবি, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সক্রিয় কয়েকটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাত ১১টার দিকে এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা থানা ঘেরাও করেন।

রাত সাড়ে ১২টা পর্যন্ত তারা থানার সামনে অবস্থান করে সন্ত্রাসীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!