রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তরুণদের বলেছেন, তাকে ‘স্যার’ না বলে ‘ভাইয়া’ হিসেবে ডাকাই ভালো।
তিনি উল্লেখ করেন, দেশের যুবশক্তি আগামী ১৫–২০ বছরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তরুণদের মতামত শুনে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়তা চান।
তরুণদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ সহজ করা হবে এবং বিদেশে পড়াশোনার জন্য স্টুডেন্ট লোন দেওয়া হতে পারে। জলাবদ্ধতা ও দূষণ নিয়ন্ত্রণে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০+ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে এসে তিনি পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুর বালুরমাঠে বক্তব্য দেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়