1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিচারপতিদের শোকজ নয়, প্রশাসনিক তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিপুলসংখ্যক জামিন দেওয়ায় তিন বিচারপতির কাছে প্রধান বিচারপতি ব্যাখ্যা চেয়েছেন—এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হয়। কিছু গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয় যে তিন বিচারপতিকে শোকজ করা হয়েছে।

তবে সন্ধ্যা সোয়া সাতটার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে যে বিপুলসংখ্যক জামিন প্রদানের কারণে হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলামজাকির হোসেনকে শোকজ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাস্তবে বিষয়টি ভুল ও বিভ্রান্তিকর

সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতি কোনো শোকজ নোটিশ জারি করেননি বা কারণ দর্শানোর নির্দেশ দেননি। বরং আদালতের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কেবল কিছু মামলার তথ্য চাওয়া হয়েছে। এটি আদালত ব্যবস্থাপনার নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়ার অংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু সংবাদে এ তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে

সুপ্রিম কোর্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানায়—

আদালত-সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করতে হবে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে এবং জনগণ বিভ্রান্ত না হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!