1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

খাইবার পাখতুনখাওয়া-এর তিন শহরে আফগান ড্রোন হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, আফগানিস্তান থেকে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কয়েকটি শহরে। তবে পাকিস্তানি বাহিনী সব ড্রোন ধ্বংস করে হামলার চেষ্টা প্রতিহত করেছে বলে তিনি দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আফগানিস্তান থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরা শহরের দিকে ড্রোন উড়ে আসে। এ সময় পাকিস্তানের ড্রোনবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে দেয়।

এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, পাকিস্তানের ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি সামরিক কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর আফগান বাহিনীর অতর্কিত হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। পাকিস্তানের দাবি, এ সংঘাতে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!