1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

২১ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিতে যাচ্ছে বিএনপির জনসভা

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ২১ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করার প্রত্যাশা করছেন দলীয় নেতারা।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, দুপুর ২টায় শুরু হতে যাওয়া জনসভায় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি ময়মনসিংহে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলেও জানান তিনি।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের এই আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। জনসভায় সুপেয় পানির ব্যবস্থা, সিসি ক্যামেরা নজরদারি এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, জনসভাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং ট্রাফিক স্বাভাবিক রাখতে বিশেষ টিম দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!