1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

প্রথম অভিযান চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে

নাসিম, খুলনা রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ দেশের ১৮ কোটি মানুষ মুক্ত হলে তবেই আমরা প্রকৃত অর্থে মুক্ত হব। তাই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে, আর ‘না’ ভোট জয়ী হলে বাংলাদেশ পরাজিত হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একটি দল ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা-বোনদের গায়ে হাত দেয়—এটা মেনে নেওয়া হবে না। আমাদের কোনো কার্ড নেই, আমরা মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে ইনসাফের বাংলাদেশ গঠন করবো। ইনসাফ মানে সমতা নয়, ইনসাফ মানে ন্যায্যটা বুঝিয়ে দেওয়া। আমাদের দেশে আর চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না।”

যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা যুবকদের কোনো বেকার ভাতা দেব না। বেকার ভাতা দেওয়া মানে যুবকদের অপমান করা। যুবকেরা ভাতা চায় না, কাজ চায়। আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই।”

বিদেশে অর্থ পাচারের বিষয়ে তিনি বলেন, “বিগত সময়ে যারা দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমরা তা উদ্ধার করে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এজন্য সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

সাতক্ষীরার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার সারা দেশে গুম-খুন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। সাতক্ষীরায় আমাদের নেতাকর্মীদের গুম-খুনের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসব হত্যার বিচার নিশ্চিত করতে হলে সাতক্ষীরার চারটি আসনেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।”

সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!