1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

শাহিনুর, রাজশাহী রিপোর্টার
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপির বিশেষ দল এসব অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে মোজাম্মেলের আমবাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ (Officer’s Choice) উদ্ধার করা হয়।

অপর অভিযানে রাত সাড়ে ৩টার দিকে শিয়ালমারা বিওপির আরেকটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

আটককৃত মাদকদ্রব্যগুলো জিডি প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও জানান, প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্ত এলাকায় সজাগ অবস্থানে রয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!