1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সব ভিসা সেবা পুনরায় চালু

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতীয় নাগরিকদের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

গত ডিসেম্বর মাসে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটার প্রেক্ষাপটে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছিল। ইনকিলাব মঞ্চ-এর শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে সাময়িকভাবে কূটনৈতিক কার্যক্রম সীমিত করা হয়। তবে সে সময় ব্যবসা ও কর্মসংস্থান সংক্রান্ত ভিসা নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়ে আসছে। দিল্লিতে পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে সিলেটে নিযুক্ত ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস গণমাধ্যমকে জানান, বাংলাদেশিদের জন্য ভারতও শিগগির পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালু করবে। বর্তমানে চিকিৎসা ও ডাবল-এন্ট্রি ভিসা প্রদান করা হচ্ছে এবং অন্যান্য শ্রেণির ভিসাও দ্রুত চালু হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!