1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: মঞ্জুরুল ইসলামকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলম–এর করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া, এ ঘটনায় আইনি লড়াইয়ে গেলে জাহানারা আলমকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বোর্ড।

এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী এই নারী ক্রিকেটার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরে অভিযোগটি তদন্ত করতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির কাছেও জাহানারা লিখিতভাবে একই অভিযোগ জমা দেন।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্তে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে কমিটি দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রমাণ পেয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের ঘরোয়া কিংবা আন্তর্জাতিক—কোনো পর্যায়ের ক্রিকেট কার্যক্রমেই সম্পৃক্ত থাকতে পারবেন না। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করলেও দেশে ফিরে কোনো দায়িত্ব পালনের সুযোগ থাকছে না।

উল্লেখ্য, বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত মঞ্জুরুল ইসলাম গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!