ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানী শেরাটন হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় এ ইশতেহার প্রকাশ করা হবে।
জামায়াতের নির্বাচনী ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইশতেহারের মাধ্যমে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনে তাদের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরা হবে। লক্ষ্য হলো একটি নিরাপদ, উন্নত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য বাস্তবভিত্তিক প্রস্তাবনা উপস্থাপন করা।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জামায়াত জানায়, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে ‘জনতার ইশতেহার’ নামে একটি অ্যাপভিত্তিক উদ্যোগের মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি জনমত ও পরামর্শ এতে প্রতিফলিত হবে।









Leave a Reply