1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল জব্বার নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে আনসার সদস্যদের বহনকারী যানবাহনটি কর্ণফুলী টানেলে দুর্ঘটনার শিকার হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই আহত আনসার সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুল জব্বার নামে এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বাকি পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

নিহত আনসার সদস্য মো. আব্দুল জব্বারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাসানপুর এলাকায়।

উপজেলা প্রশাসন সাতকানিয়ার পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!