1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মেক্সিকোর সালামানকায় ফুটবল ম্যাচ শেষে সশস্ত্র হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে মাঠে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। হামলার তাৎক্ষণিক কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার সালামানকার মেয়র সেসার প্রিয়েতো ফেসবুকে এক পোস্টে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি হামলাটিকে ‘কাপুরুষোচিত ও দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, আহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছেন।

মেয়র প্রিয়েতো বলেন, “এই ঘটনা একটি গুরুতর সামাজিক ভাঙনের প্রতিফলন। রাজ্যজুড়ে, বিশেষ করে সালামানকায় সহিংসতার যে ঢেউ চলছে, এটি তারই অংশ।” তিনি আরও বলেন, “অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না।”

গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ফেসবুকে দেওয়া আরেক পোস্টে মেয়র প্রিয়েতো বলেন, “এই ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় আনা হবে।”

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুয়ানাহুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংসতা-প্রবণ রাজ্য হিসেবে পরিচিত।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!