1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর–নবীনগর সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, আগুনে বাসটির কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির নিচে একজন মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন যুবক সেখানে এসে থামেন। কিছুক্ষণ পর তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।

সৌভাগ্যবশত বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!