1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বেঞ্জামিন নেতানিয়াহু–এর কার্যালয় এবং ইসরায়েল এর বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দশম দফার লক্ষ্যভেদী ও আকস্মিক হামলা চালায়। এতে নেতানিয়াহুর দপ্তর এবং বিমানবাহিনী প্রধানের কার্যালয়ে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, এই হামলার পর জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘ভাগ্য এখন অনিশ্চয়তার ঘন মেঘে আচ্ছন্ন’।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!