1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

উখিয়ায় গাড়িবহরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন মেসুত ওজিল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে জার্মানির সাবেক ফুটবল তারকা Mesut Ozil ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র Necmettin Bilal Erdoganকে বহনকারী গাড়িবহর। তবে এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত হননি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় ভিআইপি প্রোটোকলে চলা গাড়িবহরের সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িবহরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল দিনভর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং পরে সন্ধ্যায় ইফতার কর্মসূচিতে অংশ নেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!