1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

গোপালগঞ্জ মোটরশ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

১০ বছর আগে গোপালগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে সাইদুর রহমান বাসু হত্যার শিকার হন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি তার ছোট ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে ১২ জুলাই ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৭ সালের ২৯ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার এ রায় ঘোষণা করা হলো।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!