1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিপুল সংখ্যক আসামির জামিন

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন বিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ার বিষয়ে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের ওই তিন বিচারপতি হলেন– আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।

এর আগে, ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আলোচনায় উঠে আসে, দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘণ্টায় প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। বৈঠকে প্রশ্ন তোলা হয়, একটি বেঞ্চের পক্ষে একদিনে এত সংখ্যক মামলার শুনানি ও জামিন দেওয়া কীভাবে সম্ভব।

ওই দিন বিকেলে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!