1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সেলিনা হায়াৎ আইভী-এর ৫ মামলায় জামিন

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারশেখ আবু তাহের-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচ মামলায় গত নভেম্বরে হাইকোর্ট তাকে জামিন দিলেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। পরে নতুন করে পাঁচ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!