দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য:
২২ ক্যারেট: ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়