যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করায় তেহরান পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব যাত্রীবাহী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে কতটি ফ্লাইট স্থগিত হয়েছে, ফ্লাইট কখন স্বাভাবিক হবে এবং যাত্রীদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়