1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে। ফলাফল প্রকাশের বিষয়টি স্বাক্ষর করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ)।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমে আইন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম ১০ বছর পেশায় অভিজ্ঞ একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে প্রার্থী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বারের সঙ্গে যোগদানের মাধ্যমে প্রার্থী আইন পেশা শুরু করতে পারেন। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে বাংলাদেশ বার কাউন্সিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!