1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দোহায় ভারত ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে সুপার ওভারে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৯৪ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দেখায় অসাধারণ স্নায়ু নিয়ন্ত্রণ।

সুপার ওভারে বল হাতে জাদু দেখান রিপন মণ্ডল। প্রথম বলেই তিনি ফেরান ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে, দ্বিতীয় বলেই নেন আশুতোষ শর্মার উইকেট। মাত্র দুই ডেলিভারিতেই ভারতের স্কোর দাঁড়ায় ০/২। তার নিখুঁত বোলিংয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান।

এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হন ইয়াসির আলী। তবে পরের ডেলিভারিতে বোলার সুযশ শর্মার এক ওয়াইড বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ ‘এ’-কে বড় স্কোর এনে দেন হাবিবুর রহমান সোহান ও মেহরব। সোহান ৪৬ বলে ৬৫ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। শেষদিকে মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন মেহরব, যা দলকে ৬ উইকেটে ১৯৪ রানে পৌঁছে দেয়।

জবাবে ভারত ‘এ’ আক্রমণাত্মক ব্যাটিং করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে তারাও ৬ উইকেটে ১৯৪ রানে থেমে যায়। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮), প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) ও নেহাল ওয়াধেরা (২৯ বলে অপরাজিত ৩২) চেষ্টা করেও ম্যাচ জেতাতে পারেননি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!