1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

চলমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে সক্ষম হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ড. আসিফ নজরুল। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। যেহেতু আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। কেন আমরা এই অবস্থানে রয়েছি, তা আইসিসিকে যুক্তিসংগতভাবে বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে কষ্ট করে অর্জন করা টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।”

উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!