1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় শীর্ষে রয়েছে কম্বোডিয়া, আর তৃতীয় স্থানে ভিয়েতনাম। শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে চলতি অর্থবছরের বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে কম্বোডিয়া শীর্ষে রয়েছে, তাদের প্রবৃদ্ধি ২১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ রপ্তানি বাড়িয়েছে ২০ শতাংশ, আর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের প্রবৃদ্ধি ১০ শতাংশ। তবে জাপান, মালয়েশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তাইওয়ান এ খাতে প্রবৃদ্ধিতে পিছিয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোর পণ্য রপ্তানির বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে রপ্তানি ও রেমিট্যান্স থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি ব্যয় মিটিয়ে বৈদেশিক মুদ্রার স্থিতিপত্রে ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ দেশগুলো।

আইএমএফের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে মূল্য সংযোজন বাড়ানোর ক্ষেত্রে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। এ সুযোগ সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে কম্বোডিয়া।

মূল্য সংযোজিত পণ্যের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক, পাশাপাশি চামড়াজাত ও হস্তশিল্পজাত পণ্যও রপ্তানি করে। এসব খাতে বাংলাদেশের মূল্য সংযোজনের হার বাড়ায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতেও প্রবৃদ্ধি দেখা দিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!