1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনে প্রার্থীদের সুবিধার্থে শনিবার সব তফসিলি ব্যাংক খোলা থাকবে

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে পারবেন।

এর আগে নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু এর আগে টানা তিন দিনের ছুটি থাকছে—২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন), ২৬ ডিসেম্বর শুক্রবার এবং ২৭ ডিসেম্বর শনিবার।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে এটি করা সম্ভব হতো না। এই সমস্যা সমাধানে ইসি বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে, যাতে প্রার্থীরা শনিবার ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারেন।

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। সেই অনুযায়ী প্রার্থীরা বর্তমানে মনোনয়নপত্র সংগ্রহের কাজ করছেন। নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!