1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের জন্য

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

গুয়াহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের মেয়েদের করতে হবে ২২৮ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড দেখেশুনে শুরু করে। উদ্বোধনী জুটিতে সুজি বেটস ৩৫ রান তুলে কিউইদের শুরুটা মজবুত করেন। তবে এরপর মাত্র ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ।

রাবেয়া খান স্টাম্পিংয়ের ফাঁদে জর্জিয়া প্লিমারকে (৪) আউট করেন। ২৯ রানে রানআউট হন বেটস। এরপর ১ রান করে আমেলিয়া কারকে বোল্ড করে রাবেয়া দ্বিতীয় উইকেট নেন। ফলে নিউজিল্যান্ড ৩৮ রানে ৩ উইকেট হারায়।

এরপর সোফি ডিভাইন এবং ব্রুকি হলিডে ১১২ রানের বড় জুটি গড়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান। ৬৯ রান করা হলিডেকে ফাহিমা খাতুন উইকেটরক্ষকের ক্যাচে আউট করেন। ডিভাইন করেন ৬৩ রান।

হলিডে ও ডিভাইনের জোড়া হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বাংলাদেশ দলের রাবেয়া খান ৩০ রানে ৩টি উইকেট নেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!