1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

আফ্রিকা সফরের আগে বড় ধাক্কা আর্জেন্টিনার, ইয়োলো ফিভার ভ্যাকসিন না নেওয়ায় বাদ তিন তারকা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

একমাত্র প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা। তবে সফরে যাওয়ার আগে দলটি পড়েছে বড় সমস্যায়। ‘ইয়োলো ফিভার ভ্যাকসিন’ না নেওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তিন তারকা হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।

নির্ধারিত সময়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই তিন ফুটবলার। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য ইয়োলো ফিভার ভ্যাকসিন বাধ্যতামূলক। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করায় তাদের দল থেকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি আফ্রিকার কিছু অংশ ও দক্ষিণ আমেরিকায় মশাবাহিত জীবাণু থেকে ইয়োলো ফিভার ছড়িয়ে পড়ায় এসব অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এই তিনজনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক-অ্যালিস্টার ও লিয়ান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। তাদের মধ্যে কেভিন ম্যাক-অ্যালিস্টার এখনো জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন। তিনি দলে থাকা লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বড় ভাই।

এই সফরের জন্য আর্জেন্টিনার কোনো স্থানীয় ক্লাবের খেলোয়াড়কে দলে নেওয়া হয়নি। দেশীয় ক্লাবগুলোর ক্ষতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তবে এতে বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে যাচাই করার সুযোগ পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!