1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দলীয় কৌশল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলন ডাকল বিএনপি

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সংবাদ সম্মেলনটি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকরা সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। একদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয় নিয়েও আলোচনা করছে দলটি।

এই প্রস্তুতির ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে জানিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!