1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান করা হবে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এখন সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে সুযোগ পাওয়া গেছে, তা সবাইকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। তিনি একটি গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

ব্যক্তিগত সফরে রোববার সিলেট সফর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!