1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা, পরে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিএনপি নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই স্মৃতিসৌধ এলাকায় থাকা সব বর্জ্য পরিষ্কার করেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ২০ মিনিটে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তিনি স্মৃতিসৌধে প্রবেশ করার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ব্যারিকেড বন্ধ করে দেন।

রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তারেক রহমান। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে রাত ১০টা ৪০ মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন এবং রাত ১১টা ৫২ মিনিটে সেখানে পৌঁছান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!