1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জাতির উদ্দেশে ইউনূসের ভাষণের পর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার ভাষণ ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ-২০২৫ সংক্রান্ত ঘোষণার প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে, প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ভাষণের মাধ্যমে তিনি জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা—যা ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না।”

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ইতোমধ্যে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে শিগগির সেটি গেজেট আকারে প্রকাশ হবে। প্রধান উপদেষ্টার ঘোষণামতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!