রাজধানীর পল্লবীর মিরপুর-১১ এলাকায় ওয়াপদা বিহারী ক্যাম্পসংলগ্ন একটি বাসা থেকে বাবা-মা ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান নিশ্চিত করেছেন।