1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

হিজলায় শিশুহত্যার অভিযোগে মা-ছেলে আটক, খাল থেকে মরদেহ উদ্ধার

ওয়াহিদুল, বরিশাল রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালের হিজলা উপজেলায় আরিফ রাড়ী (১১) নামে এক শিশুকে লাথি মেরে হত্যার অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গৌরব্দী ইউনিয়নের বিশোর গ্রামে ঘটনাটি ঘটে। পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ একই গ্রামের আনিছ রাড়ীর ছেলে এবং স্থানীয় একতা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আটক হয়েছেন শাহাজালাল বয়াতির স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও ছেলে মোশাররফ বয়াতি (২৬)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম রমজানে পরিবারের সঙ্গে ইফতার করার পর থেকে আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। সকালে বাড়ির কাছের খালে তার মরদেহ পাওয়া যায়।

আটক মোশাররফ বয়াতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, সন্ধ্যায় আরিফ তাদের ঘরে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি শিশুটিকে লাথি মারেন। পরে মায়ের সহযোগিতায় মরদেহ খালে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের বাবা আনিছ রাড়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!