1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার নিলির গলাকাটা লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঢাকার দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে শনিবার বিকেলে দশম শ্রেণির স্কুলছাত্রী ফাতেমা আক্তার নিলির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় বসবাস করত। পুলিশ জানায়, ঘটনার সময় ফাতেমার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং তার বোন জিমে ছিলেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ফাতেমার বাবার হোটেলে কর্মরত এক যুবক দুপুরের খাবার খেতে ওই বাসায় ঢুকেছিল। প্রাথমিকভাবে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় বাসা ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশ থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানায়, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!