1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঢাকা-১৭ রাখছেন তারেক রহমান, শূন্য হচ্ছে বগুড়া-৬ আসন

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসন ধরে রাখতে পারেন।

তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি কমিশন পেয়েছে। তবে এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ হয়নি।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একই নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারেন। তবে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়—তিনি কোন একটি আসন রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!