1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বোমা হামলার হুমকিতে আতঙ্ক: নিরাপদে হায়দ্রাবাদে অবতরণ ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নীল আকাশ আর মেঘের ভেলায় শত শত যাত্রী নিয়ে স্বপ্নের মতো ভাসছিল লন্ডন থেকে হায়দ্রাবাদগামী একটি ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। কিন্তু সেই শান্ত যাত্রায় হঠাৎই আতঙ্ক ছড়ায় একটি বেনামি ই-মেইল। বোমা হামলার হুমকিতে কয়েক হাজার ফুট ওপরে তৈরি হয় তীব্র উৎকণ্ঠা।

দ্য টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদনে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে ওই হুমকি আসে। অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো বার্তায় পুরো বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর দ্রুত সেটিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যাত্রী ও পণ্যের তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কর্তৃপক্ষের ধারণা, এটি ছিল ভুয়া হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা।

উদ্বেগের বিষয় হলো, একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি আসে। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করে এবং তল্লাশিতে ক্ষতিকর কিছু মেলেনি।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক বেনামি হুমকি যাত্রীদের মধ্যে ভীতি তৈরি করছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। ভারতীয় আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক তৎপর রয়েছে। পাশাপাশি, এসব ভুয়া ই-মেইলের উৎস শনাক্তে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!